1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড়

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে ২ সন্তানের জনক মাদক সেবী বিয়ে করেছে আর এক মাদক সেবীর ১৫ বছরের কিশোরী কন্যাকে বলে অভিযোগ পাওয়া গেছে । এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে এলাকাবাসী ও দুই পরিবার সুত্রে জানাযায় উত্তর ধামুরা (হুড়া) নামে পরিচিত এলাকায় আকবর মোল্লার পুত্র ধর্ষণ মামলার আসামী মাদক সেবী মোঃ আক্কাছ মোল্লা(২৮) বাড়ির পাসে মাদক সেবী মোঃ জুম্মান শেখ একই সাথে মাদক সেবন করে থাকে। আক্কাছ মোল্লার স্ত্রী ১২ ও ৮ বছরের দুই কন্যাকে রেখে প্রবাসে থাকেন । মোঃ জুম্মান শেখের স্ত্রী ২০ বছরের ছেলে ১৪ বছরের কন্যাকে রেখে প্রবাসে থাকেন । আক্কাছ ও জুম্মান দুই জনে গাজা কিনে জুম্মানের বাড়িতে গাজা সেবন করতেন । আক্কাছ গাজা সেবন করতে জুম্মানের বাড়ি যাওয়ায় জুম্মানের ১৪ বছরের কিশোরী কন্যা মুন্নি সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক করে ১৬ জুলাই আক্কাছ ও মুন্নি বাড়ি থেকে পালিয়ে যায়।। মুন্নি পালিয়ে যাওয়ায় মুন্নির পিতা জুম্মান কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে । জুম্মানের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি ও আক্কাছ একই সাথে আমার ঘরে বসে গাজা সেবন করতাম। আক্কাছ আমার ১৪ বছরের মেয়েকে নিয়ে পালিয়েছে। আমি মেয়ের উপর অভিমান করে কিটনাশক খেয়ে ছিলাম। তিনি আরো বলেন আমি শুনেছি তারা নাকি বিবাহ করেছে। আমি মেয়ের কোন খোঁজ খবর রাখিনা।।বিয়ের ব্যাপারে আক্কাছ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রী বিদেশ থাকেন। আমার ১২ ও ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। আমি মুন্নিকে ভাল বেসে বিয়ে করেছি। কোথায় বসে বিয়ে করেছেন বরিশাল গিয়ে বিয়ে করেছি । বিয়ের ডকুমেন্ট চাইলে বলেন আমার মামা মোঃ কাওছার আমাদের বিয়ে করিয়ে দিয়েছে তিনি জানেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন আক্কাছ মোল্লা ইতি পূর্বে বাড়ির পাসে মোঃ আনোয়ার খলিফার মেয়েকে ধর্ষণ করায় ধর্ষন মামলায় জেল হাজতে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ