1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৫০ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা শ্রমিক দলের পৃথক পৃথক র‍্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান ও আতিকুল ইসলাম বিপ্লব এর নেতৃত্বে ইচলাদী বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।। সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান ও আতিকুল ইসলাম বিপ্লব,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এদিকে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরির দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো যা চোখে পড়ার মতো। দিনটি ঘিরে পুরো উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং শ্রমজীবী মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। অপরদিকে বেলা ১১টায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,বিড়ি কারখানার শ্রমিক দলের সভাপতি কালাম হাওলাদারসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ