
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর বিদায়জনিত বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সভাপতিত্বে বক্তৃতা করেন বদলিজনিত বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, নবাগত উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন। উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এছাড়া নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সহধর্মিণী সৈয়দা আফসানা আফরোজ লিজাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এদিকে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ উপজেলাবাসীকে কাদিয়ে সৎ,দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। তিনি পদোন্নতি পেয়ে পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক পদে অধিষ্ঠিত হয়েছেন।