
মোঃ পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ প্রতিনিধি ঃকাল ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটায় বাবুগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ মাঠে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বার সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম তসলিম উদ্দিন ও বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। আগামীকালকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সম্মানিত আহবায়ক মোহাম্মদ রাকিবুল হাসান খান (রাকিব)। এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল।
বিএনপি’র এই নেতার আগমনে বাবুগঞ্জ বাসির মধ্যে এক আনন্দ বিরাজ করছে।