
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ন- আহবায়ক, উপজেলা বিএনপির আহবায়ক, গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে এবং উপজেলা ও পৌর যুবদলের তত্ত্বাবধানে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ঔষধ বিতরন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ এর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু এবং সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স এর সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী ইসলামী চক্ষু হাসপাতাল ও সন্ধানী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহযোগীতায় শত শত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহবায়ক এস এম আালাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান মোতালেব,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মৎ শিরিন আক্তার, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা। এদিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির তদারকী করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ রাকিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান। দেশের এ ক্লান্তি লগ্নে সাধারন মানুষের পাশে দাড়াতে দেশনায়ক তারেক রহামানের নির্দেশনায় রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ঔষধ বিতরন, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়েছে। উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।এছাড়া অনুষ্ঠানের সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,মাদক মুক্ত সমাজ গড়তে ও গরীব দুখী মানুষের পাশে থেকে নিরলসভাবে জনসেবায় করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।