
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ২৯ শে অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স যুগ্ন আহবায়ক করিম হাওলাদার নজরুল ইসলাম বাদশা জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল শাখার সহ-সভাপতি সবুজ আকন আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন ও সদস্য সচিব কাজী আরাফাত হোসেন মৃধা সহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি ফরিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে নেতাকর্মীরে বক্তৃতায় প্রয়াত আনোয়ার হোসেন সবুজের আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য ১৫ অক্টোবর স্টোক জনিত কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।