
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ব্যাপক আয়োজনে দিন ব্যাপি কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত ও জামায়েত ইসলামের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৬ অক্টোবর শনিবার উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশালের অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল। আরো বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, মুহতারাম জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার,মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর,জেলা নের্তবৃন্দ সাইয়েদ আহম্মেদ খান,মাষ্টার আঃ মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাদির, উজিরপুর উপজেলা শিবির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া টিপু, পৌর আমীর মোঃ আলামিন সরদার, ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উজিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করেন। সভায় বক্তৃতাকালে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।