1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিস্ফোরক মামলার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা সাকলাইন গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিস্ফোরক মামলার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা সাকলাইন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গুঠিয়া ইউনিয়নের বিস্ফোরক মামলার প্রধান আসামী সাকলাইন হোসেন খানকে গ্রেফতার করেছে র‍্যাব- ৮। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে র‍্যাব এর একটি টীম ব্যপক অভিযান চালিয়ে বরিশাল সদর কাশিপুর এলাকা থেকে বিস্ফোরক মামলার প্রধান আসামি গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাকলাইন হোসেন খানকে গ্রেফতার করে। রাতে গ্রেফতারকৃতকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ২৩ অক্টোবর সকালে তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ২২ অক্টোবর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। সে মামলার প্রধান আসামী সাকলাইন হোসেন খানকে গ্রেফতার করে র‍্যাব-৮। এছাড়া ইতিপূর্বে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সায়েম মোল্লা এবং দুলাল খানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সুত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বন্দরে প্রধান সড়ক সংলগ্ন বিএনপির অফিসের সামনে ২৪/১২/২০১৮ ইং সাড়ে ৫ টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ছিটিয়ে বিএনপির অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে তৎকালীন আওয়ামীলীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম জানান,গ্রেফতারকৃতকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ