1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বাছাই পর্ব  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বাছাই পর্ব 

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য আগামী ১২ জুলাই বরিশালে অনুষ্ঠিত হবে ১৯তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৪ এর বাছাই পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে ও প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীরা অংশ নিতে পারবে। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারবে বরিশাল বিভাগের ২’শ শিক্ষার্থী। তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ২০ জন জুনিয়র গ্রুপে থাকবে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সভাপতি অধ্যাপক মো: মফিজুর রহমান লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক সাঈদ পান্থ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের উপদেষ্টা এসএম শেলী, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায়, সেলিনা আক্তার হেনাসহ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ।

 

বার্তা প্রেরক

গৌরব কর্মর্কার
প্রচার ও প্রকাশনা সম্পাদক
প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশাল
০১৭২৮৭৮৫৮০৩

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ