1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে । প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন। উজিরপুর মডেল থানায় মামলা দায়ের। মাদকাসক্ত ছেলে গ্রেফতার । ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় ২৪ মে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত আব্দুল জলিল হাওলাদারের বড় মেয়ে সুলতানা জানান, প্রায় এক বছর আগে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের দুই বোন ও দুই ভাইকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটছিল। বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকেন। তিনি ও তার ছোট বোন শ্বশুরবাড়িতে থাকলেও মা ও ছোট ভাই তামিম বাড়িতে বসবাস করেন । পরিবারের কোন অভিভাবক না থাকায় ছোট ভাই তামিম মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার জন্য মায়ের কাছে প্রায় সময় টাকা চায় , মা টাকা না, দিলে বাড়িতে তান্ডব চালায়ে ও আসবাবপত্র ভাংচুর করে। এমনকি মাদক থেকে নিয়ন্ত্রণে আনতে তাকে ৪ বার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও সে পুনরায় নেশায় জড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে রোববার সকালে মায়ের কাছে টাকা চায়, টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে তামিম ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় তার মা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে বসতঘরসহ ঘরে থাকা প্রায় ১শত মন ধান, কয়েক মন চাল,নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, স্যুটকেস, ৬টি খাট, স্টিলের আলমারি ও অন্যান্য মূল্যবান মালামালসহ ঘর টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। ওই পরিবারের লোক জন খোলা আকাশের নিচে বসবাস করছে । মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বোন বাদি হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করে। উজিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ মে রাতে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করে। ২৫ মে সকালে মডেল থানা পুলিশ বরিশাল আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক জেল আদালতে প্রেরণ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেয়ে তদন্ত করে, মামলা দিয়ে গ্রেপ্তার করে,আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ