1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে বটতলা সংলগ্ন নিজ বাড়ির রাস্তার মাথায় রাস্তা পারাপারের সময় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ৫ মে বুধবার দুপুর ১২ টার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। উজিরপুর ও হাইওয়ে পুলিশ ঘটনা স্হান থেকে মৃত্যু  দেহ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । হাইওয়ে পুলিশ হানিফ পরিবহন টি আটক করে। স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায় জয়শ্রী গ্রামের মৃত মোঃ পান্নু কাজির স্ত্রী মোসাঃ রোকসোনা ইয়াসমিন (৬৫) প্রতিদিনের মত সকালে মহাসড়কের পশ্চিম পার থেকে পূর্ব পার পার হয়ে তার নাতনী মাদ্রাসা পরুয়া দ্বিতীয় জামাতের ছাত্রী আরফা আক্তার (৭) কে নিয়ে বাড়ির পাশে মাদ্রাসায় নিয়ে যায়। দুপুর ১২ টার সময় মাদ্রাসা ছুটি হলে, মাদ্রাসা থেকে বের হয়ে দাদী ও নাতনী ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পার থেকে পশ্চিম পারে, পার হবার সময় ঢাকা থেকে ছেরে আসা বরিশাল গামী হানিফ পরিবহন রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১২-৩৬৭১ বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয় এবং গুরুত্বর আহত হয়ে ঘটনা স্হানে নিহত হয় । ঘটনা স্থানে আশপাশের লোক ছুটে এসে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে খবর দেয় । উজিরপুর পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যু দেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে । হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মহসিন বলেন সড়ক দুর্ঘটনা ২ জন নিহত হয়েছে। হানিফ পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃত্যু দেহ হস্তান্তর করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ