1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালের হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৯৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে ওয়াই-ফাই লাইন বন্ধ করায় জামায়াতে ইসলামীর নেতা গভীর রাতে বসতঘর ভাংচুর,লুটপাটসহ এক নারীকে  অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার ওটরা গ্রামের আঃ মালেক বেপারীর স্ত্রী মোসাঃ ফেরদৌসী বেগম(৪৮) ১৫ মে রাত পৌনে ১২ টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনের ওয়াই-ফাই বন্ধ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওই এলাকার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও ভবানীপুর কলেজের প্রফেসর মোঃ বশির উল্লাহ ও তার স্ত্রী পাখি আক্তার এবং মেয়ে মোসাঃ হুমায়রা আক্তার মিলে পরিকল্পিত ভাবে বসতঘর ভাংচুর করে লুটপাট চালায়। এর প্রতিবাদ করায় মোসাঃ ফেরদৌসী বেগমকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে ফেরদৌসী বেগমের পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। অল্পের জন্যে প্রানে বেঁচে গেলেন অসহায় নারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সুত্রে জানা বাড়িতে পুরুষ কেউ ছিলোনা। তার স্বামী ও দুই পুত্র ঢাকায় থাকেন । এ সুযোগে অতর্কিত হামলা চালিয়েছে জামায়াত নেতা ও তার পরিবারের সদস্যরা। হামলার ঘটনার আহত ফেরদৌসী বেগমের ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ