
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সিটি কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ (ক) (২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে, ২০২৬) দুপুর ১টায় বরিশাল নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ রায়হান উজ জামান সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।