1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮, সিপিসি-১। ঈদযাত্রা নির্বিঘ্ন ও পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও মহাসড়কে জোরদার করা হয়েছে র‌্যাবের টহল ও নজরদারি।
র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহত্তর পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী ও সাদাপোশাকে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।
এছাড়া কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব-৮। মহাসড়ক, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়েন সেজন্য বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ঈদগাহ এলাকায় সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।
র‌্যাব-৮, সিপিসি-১ জানিয়েছে, ঈদ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ