1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জয় দিয়ে কোপা আমেরিকা শুরু আর্জেন্টিনার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু আর্জেন্টিনার

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

কানাডার বিপক্ষে জয় দিয়ে দিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও দারুণ দাপট দেখানো ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে মেসিবাহিনী। সহজ সুযোগ হাতছাড়া করে সেই আক্ষেপের মাত্রা আরও বাড়িয়েছেন আনহেল ডি মারিয়া, দ্বিতীয়ার্ধে একই পরিণতি মহাতারকা লিওনেল মেসিরও।

তবে বিরতির পরই আর্জেন্টিনাকে লিড এনে দিয়ে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তের গোলে সেই উদযাপন দ্বিগুণ করেছেন লাউতারো মার্টিনেজ। ফলে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে কোপার শুভসূচনা করল আর্জেন্টিনা।

আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে লিওনেল মেসি পা রাখার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেন। কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার আজ (শনিবার) রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একইসঙ্গে তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসর খেলছেন। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে। তবে তার রক্ষণচেরা পাসেই পরে গোলের সূচনা পায় আর্জেন্টিনা।

খুব বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই লিওনেল স্কালোনির। দুই বছর আগে যখন তিনি আর্জেন্টাইনদের প্রথম দায়িত্ব নেন, তখন সবেমাত্র দলটি উন্নতি করা শুরু করছিল। দারুণ কৌশল, ম্যাচপ্রতি ভিন্ন পরিকল্পনা ও পরিস্থিতি বুঝে তার নির্দেশনা মেনেই পরপর কোপা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর প্রীতি ম্যাচ ও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন মেসি–আনহেল ডি মারিয়ারা। সেই ফর্মই এবার তারা কোপায় টেনে আনলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ