1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বাচ্চু সিকদারের উঠান বৈঠকে জনতার ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বাচ্চু সিকদারের উঠান বৈঠকে জনতার ঢল

  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ আগামী ৫ জুন উজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সমর্থনে উঠান বৈঠকে জনতার ঢল। ২ জুন রবিবার বিকেল ৫ টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে উঠান বৈঠকে পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস সাহার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর বাবুল সিকদারের সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সন্নামত, এ্যাডঃ সালাউদ্দিন শিবু,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, কাউন্সিলর মোঃ খবির উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উজিরপুরে কৃতি সন্তান ডাঃ আব্দুর রহিম সিকদার, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ীসহ অনেকে। এ উঠান বৈঠককে ঘিরে দুপুর থেকে সভাস্থলে হাজার হাজার নারী-পুরষ ভোটাররা জড়ো হয়। একপর্যায়ে সভাস্থলে জনসমুদ্রে পরিনত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ