1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুয়াকাটায় এক জালে ধরা পড়লো ১৩০ মণ ইলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুয়াকাটায় এক জালে ধরা পড়লো ১৩০ মণ ইলিশ

  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাগরের একটি পয়েন্টে এসব মাছ ধরা পড়ে। সুর্য মাঝি নামের ওই জেলের জালে এসব মাছ ধরা পড়ে। শনিবার (৬ এপ্রিল) সকালে তিনি এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন।

সূর্য মাঝি জানান, গত বুধবার ১৭জন জেলেসহ চট্টগ্রামের বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে ইলিশ শিকারের উদ্দেশ্যে আলীপুর থেকে বঙ্গোপসাগরে যাত্রা করেন তিনি। পরে একবার জাল টান দেয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান তিনি।

হঠাৎ করে সাগরে কেন এত ইলিশ ধরা পড়লো জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এটি ভালো খবর। ধারণা করা হচ্ছে যে, গভীর সাগরের কয়েকটি পয়েন্টে ইলিশের অবাধ বিচরণ শুরু হয়েছে। বেশ কিছুদিন গভীর বা মাঝ সাগরে ইলিশ ধরা না পড়ায় কুয়াকাট সংলগ্ন উপকূলের জেলেরা সাধারণত সাগরকূল বর্তী এলাকাতেই বেশি জাল ফেলেছে। গভীর সাগরে মাছ শিকার থেকে বিরত ছিল। যেকারণে মাঝ সাগর ছিল ফাঁকা। আবার গত দুই মাস ধরে সাগরে অস্বাভাবিক পরিমাণ জেলিফিশ ধরা পড়াতেও জেলেরা গভীর সাগরে না গিয়ে উপকূলবর্তিনী এলাকায় মাছ শিকারে ব্যস্ত ছিল। ঠিক এই সময়ে ইলিশ অবাধ বিচরণ শুরু করায় এখন গভীর সাগরে বিশেষ করে ২০ থেকে ৩০ ফিট লম্বা জাল ফেলতে পারলেই ইলিশের দেখা মিলছে।

কামরুল ইসলাম জানান, এক জালে ১৩০ মণ ইলিশ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মাছগুলোর সাইজ প্রায় কাছাকাছি অর্থাৎ ৮শ’ থেকে ৯শ’ গ্রাম। ওই জেলের জালে শুধুই ইলিশ ধরা পড়েছে। সাগরে ৬৫ দিন সকল প্রকার মাছ শিকার বন্ধ থাকার ফলেই মাছ বেড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ