1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকে নির্বাচনের পরিবেশ ঘোলা করছে : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জ পাংশা গ্রামে বিএনপির দোয়া মোনাজাত, খাবার বিতরণ বরিশাল-২ আসনে বিএনপির প্রাথী বিজয়ী হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকে নির্বাচনের পরিবেশ ঘোলা করছে : এসএম জাকির

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকবার স্পষ্টভাবে বলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না, কোন প্রার্থীই দলীয় কোন প্রভাব বিস্তার করতে পারবে না। জনগণ যাকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন। কিন্তু দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে বরিশালের একজন প্রার্থী মন্ত্রী ও মেয়রের সমর্থন পেয়েছেন দাবী করে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছেন। যেই অফিসে বিসিসির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সংসদ সদস্য প্রার্থী নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করেছেন সেখানেই একজন প্রার্থী সভা করছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে। এমনকি সেই প্রার্থীর পক্ষে সভায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করীম সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছেন।তারা এর মাধ্যমে নির্বাচনের পরিবেশ ঘোলা করার চেষ্টা করছেন। আমি দলীয় সকল সিনিয়র নেতাদের এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর ইউরো কনফেশন হলে জাগুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএম জাকির হোসেন।

এসএম জাকির বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা দূর করতে চাই। ইনশাআল্লাহ এর মাধ্যমে সদর উপজেলার মানুষ উপকৃত হবে।

এসময় তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, আমার নিজের উন্নয়নের জন্য না। কারন মানুষের সেবা করা একটি এবাদত।

জাগুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, চরমোনাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল রাঢ়ি, জাগুয়া ইউনিয়নের হুমায়ন কবির মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি হালিম হাওলাদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, সাবেক ইউপি সদস্য মিনু বেগম প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় জাগুয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ