1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা উত্তোলন করেনি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা উত্তোলন করেনি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ সরকারি বরাদ্ধ নাই তাই মাদ্রাসা কতৃপক্ষ পালন করেনি জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ বললেন অধ্যক্ষ । বরিশালের উজিপুরে মাধ্যমিক শিক্ষা বোর্ড ( মাউশির) নির্দেশনাকে অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবসে দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসায় উত্তোলন করা হয় নাই জাতীয় পতাকা। আয়োজন করা হয়নি কোন অনুষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে সরকারি নির্দেশনা পালন না হওয়াতে এলাকাবাসির মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠি আনোয়ারীয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকালে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর ভাষন প্রচার, ভাষনে উপর প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, রচনা, ছড়া, কবিতা পাঠের আয়োজন করার নির্দেশনা দেয়া আছে। কিন্তু ঐ মাদ্রাসায় কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় নাই এবং জাতীয় পতাকা উত্তোলন করেনি মাদ্রাসা কতৃপক্ষ বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন সরকারি কোন বরাদ্দ নাই তাই কোন আয়োজন করা হয় নাই।প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলার বিষয়ে বলেন আমি এখন উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে কাজের জন্য এসেছি পতাকা তুলে আবার নামিয়ে রাখতে বলেছি।
উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন বলেন ওই মাদ্রাসা প্রধান শিক্ষা অফিসে আসে নাই তবে জাতীয় দিবসে প্রতিষ্ঠানে কেন পতাকা তোলা হয় নাই বিষয়টি খতিয়ে দেখে ব‍্যবস্থা নেয়া হবে।
দামোদরকাঠি আনোয়ারা দাখিল মাদ্রাসার ম‍্যানেজিং কমিটির সভাপতি শোলক ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আঃ হালিম সরদার বলেন ঘটনা শুনে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর হোসেনকে ফোন দিয়েছিলাম কিন্তু তিনি ফোন রিসিভ করে নাই তবে জাতীয় দিবস পালনে অনিহার বিষয়টি কোন ভাবে বরদাস্ত করা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ