1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

আলমগীর বাবুঃ চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩।যাত্রীবাহী এমবি ফারহান-৮ লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকাসহ ৩ জন কে আটক করেছে চাঁদপুর হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার দুপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে
অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এবং চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার অসহায়, গরিব, দুস্থ ও এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করেন।

আটককৃতরা হলেনঃ ভোলা জেলার মনপুরা এলাকার মোঃ ফারুক (৪৭), মোঃ পারভেজ (২৪) ও মোঃ রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চ হতে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছসহ ৩ জনকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ