1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত, মা আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত, মা আহত

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাস স্ট্যান্ডে ট্রাক এর ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সার যাত্রী ৩ বছরের শিশু নিহত মা গুরুতর আহত হয়েছে হয়েছে । মা আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার সময় সড়ক দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটির বাড়ি বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের মৃত মো: কাইয়ুম বেপারীর পুত্র মো: রাফি বেপারী (৩)। বর্তমানে উজিরপুর উপজেলার বামরাল ইউনিয়নের ভরসা কাঠি গ্রামে বসবাস করে । স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রাফি তার মা রুপা বেগমের সাথে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলে বাটাজোর থেকে তার মায়ের সাথে কোলে চরে ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে সানুহার হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে পিছন দিক থেকে ট্রাকে ধাক্কা দিলে রাফি ও তার মা অটোরিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় । এর ফলে রাফি মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয এবং মা রুপা বেগম আঘাত প্রাপ্ত হন । ২ জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রাফিকে মৃত বলে ঘোষণা করেন এবং মা রুপাকে হাসপাতালে ভর্তি করেন তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজন ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারেনি এবং ট্রাক সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি । বর্তমানে শিশুটির মৃত্যু দেহ বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে হয়েছে। আরো জানা যায় ১ বছর আগে রাফির পিতা কাইয়ুম বেপারী অন্য এক বাড়ির ঘরের টিনের কাজ করতে গিয়ে টিনের চাল থেকে পরে নিহত হন। উল্লেখ্য বিষয় নিশ্চিত করেছেন রমজান কাটি গ্রামের ইউপি সদস্য মোঃ আসলাম হোসেন ডালি। উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি সড়ক দুর্ঘটনায় কথা শুনেছি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ