1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে!
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা

বরিশাল জেলা ইউনিট সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ডামি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে, যা পুরোটাই একটি নাটক বলে আমরা মনে করছি। তাই ১ থেকে ৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের সব (নিম্ন) আদালত বর্জনের ঘোষণা দিচ্ছি।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট আজাদ হোসাইন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলুসহ আইনজীবীরা।

বিক্ষোভ কর্মসূচি শেষে আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা নগরীর গীর্জমহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ