1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নগরীতে প্লান ব্যাতিত ভবনের বর্ধিতাংশ নির্মাণের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নগরীতে প্লান ব্যাতিত ভবনের বর্ধিতাংশ নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ৮ নং ওয়ার্ড, দপ্তরখানা সড়কে প্লান ববহির্ভূত ভাবে ঝুকিপূর্ণ ভবনের উর্ধাংশ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মৃত আলহাজ্ব ফজলে করিম খানের পুত্র মোঃ বাকের খান বিষয়টির প্রতিকার চেয়ে বিসিসি মেয়র বরাবর আবেদন করলেও কোন প্রতিকার পাননি। দায়ের করা অভিযোগ এবং বাকের খান থেকে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, প্রায় ৫০ বছর পুর্বে কোন প্লান ছাড়াই দুই তলা ভবনটি নির্মিত হয় যা বর্তমানে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।পৈত্রিক সুত্রে দানপত্র দলিলের মাধ্যমে প্রাপ্ত উক্ত ভবনের বর্তমান মালিক বাকের খান এবং তার ভাইয়ের মেয়ে দিল আফরোজা খানম হেপি সম্প্রতি, হেপি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্লান ছাড়াই উক্ত ঝুকিপূর্ণ ভবনের ৩’য় তলার কাজ শুরু করে। বিষয়টির সমাধানকল্পে বাকের খান আদালতে মামলা দায়ের করেন যার নং ১০৯/২০২৩। বিজ্ঞ আদালত উক্ত ভবনের উপর কোন ধরনের নির্মাণ কাজ না করে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। তবে আদালতের সেই নির্দেশনা হেপি মানেননি বলে অভিযোগ করেন বাকের খান। পরবর্তীতে গত ০৭/১২/২৩ তারিখ বিসিসি মেয়র বরাবর আবেদন করেন বাকের খান। কিন্তু, রহস্যজনক কারনে বিসিসি কোন ব্যাবস্থা না নেয়ার রাতের আধারে কৌশলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন হেপি। সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে, ভবনের তিনতলার ছাদের সেন্টারিং এর কাজ চলছে। সেখানে কোন নিরাপত্তা ছাউনি না থাকায় আতংক নিয়ে বসবাস করছে প্রতিবেশীরা।এছাড়াও সড়ক৷ দিয়ে চলাচলকারি পথচারীরাও রয়েছেন ঝুকিতে। এ বিষয়ে জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের দ্বায়িত্বে থাকা বিসিসির সড়ক পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা আবেদন পেয়েছি। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এর বাহিরে কিছু জানতে চাইলে আমাদের অফিসে এসে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অপরদিকে, জানতে চাইলে অভিযুক্ত দিল আফরোজা খানম হেপি বলেন, এবিষয়ে আমি সামনা সামনি কথা বলতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ