1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভোটারদের ভোট দিতে উৎসাহ করতে হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিত নিশ্চিত করে জাতীয় পার্টির প্রার্থীদের জয়লাভ করতে হবে।

শুক্রবার রাত ৯টায় সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক হুইপ ও এমপি সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এ কথা বলেন তিনি।
চুন্নু আরও বলেন, আমি খুব আশাবাদী জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার দাওয়াত দিতে হবে।

বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে সেলিম উদ্দিনের নিজ বাড়িতে এলাকাবাসীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সিলেট-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম উদ্দিনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ৭ জানুয়ারি সবাই লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এজন্য ভোটারদের দাওয়াত দিতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে নিতে হবে। সেলিম উদ্দিন জয়লাভ করলে এলাকার মঙ্গল হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি শামসুল হক।

শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, হুমায়ুন রশীদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক হাজী শফর উদ্দিন, জেলা জাপার সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপ্পু, ফয়েজ উদ্দিন লোদী, আব্দুল মতিন বেলাল, মোছান্বির আলী, শরীফ আহমদ, জিয়াউর রহমান, আজিম উদ্দিন, রুবেল আহমদ, নজমুল ইসলাম, এবাদ উদ্দিন, ময়নুল হক নজমুল, মাহবুব খান, আব্দুল হক, নূর ও আব্দর রব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ