1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ ও আটক দুই - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তালতলিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ ও আটক দুই

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজার সংলগ্ন খালের পাড়ে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভেকুর মালিক বাহাউদ্দীন ও তার ড্রাইভার কে আটক করা হয়।

১২ নভেম্বর রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বরিশাল সদর সহকারী ভূমি কমিশনার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,চরবাড়িয়া ইউনিয়নের তালতলি এলাকায় সরকারি খাস জমিতে ভৃমি দস্যুরা অবৈধ ভাবে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতির সময় এমন সংবাদের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই স্থানে একটি চালকসহ ভেকু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সদর সহকারী ভূমি কমিশনার বলেন, ভূমিদস্যুরা সরকারি জমি থেকে মাটি কেটে বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান পরিচালনা করে ভেকুসহ চালক ও ভেকু মালিককে জব্দ ক‌রি। তবে এ কাজে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বরিশাল কাউনিয়া থানা পুলিশ।

আটকৃত ভেকুর ড্রাইভার বলেন, আমরা স্থানীয় কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের নির্দেশে এখানে ভেকু নিয়ে আসি মাটিকাটার উদ্দেশ্যে।এই জমি যে সরকারি তা আমরা জানতাম না, জানলে এখানে কোনভাবেই আসতাম না। উল্লেখ্য যে, বিগত কয়েক মাস আগেও কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজ গণপূর্তির সাইনবোর্ড টানিয়ে উক্ত জমি ভরাট করে দখলের পায়তারা করছিল, উক্ত সময় তাদের বিরুদ্ধে জমি দখলের সংবাদ প্রকাশ হলে কাজ বন্ধ রেখে সাইনবোর্ড নামিয়ে ফেলে। পুনরায় তাদের এই জমি দখলের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত কালু শিকদার ও সাবেক মেম্বর ফিরোজের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ