1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জাতীয় অর্থোপেডিক ( পঙ্গু ) হাসপাতালের সহকারী অধ্যাপক হলেন ডা: সি, এইচ, রবিন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জাতীয় অর্থোপেডিক ( পঙ্গু ) হাসপাতালের সহকারী অধ্যাপক হলেন ডা: সি, এইচ, রবিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪১৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের কৃতি সন্তান ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কর্মরত রেজিস্টার ডা: থেকে পদোন্নতি পেয়ে আর্থ্রোস্কপি,আর্থ্রোপ্লাষ্টি ( জয়ন্ট রিপ্লেসমেন্ট ) ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হয়েছেন ডাক্তার সি,এইচ, রবিন। তিনি উজিরপুরের গজালিয়া গ্রামের মৃত নলিনী হালদারের ২ মেয়ে ৩ পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র । ১৯৮০ সালে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। ৫ ভাইবোনের মধ্যে বড় ভাই ফরিদপুর জেলার সরকারি রাজেন্দ্র কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিসিএস স্বপন কুমার হালদার কর্মরত ও ছোট ভাই বিসিএস ডা: সঞ্জয় হালদার ঢাকা স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ বোনের মধ্যে বড় বোন নিলীমা হালদার উজিরপুর উপজেলার কেশবকাঠী মাদ্রাসার বাংলা শিক্ষিকা

কর্মরত ও মেঝ বোন অনিমা হালদার উজিরপুর উপজেলার যোগীরকান্দা মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। ডা: সি এইচ রবিন ২০০৯ – ১০ সালে উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সহকারী ডা: হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় উজিরপুর বাসিকে সুচিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছিলেন । উজিরপুর থেকে চাকরির সুবাদে ঢাকা মেডিকেলে বদলি হয়ে যান। ২ বছর ঢাকা মেডিকেল কর্মরত থেকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেজিস্ট্রি ডাক্তার হিসেবে বদলি হন। ৮ বছর অর্থোপেডিক ( পঙ্গু ) হাসপাতালে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। গত ১ নভেম্বর বুধবার দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে জানতে পারেন ঢাকা অর্থোপেডিক হাসপাতালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে। পদোন্নতির খবর উজিরপুর উপজেলার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লে চিকিৎসা সেবা নিয়ে যারা উপকৃত হয়েছেন তাদের সকলের মনে আনন্দ বিরাজ করে। প্রতি সপ্তাহের শুক্রবার এসে নিজ এলাকায় এলাকাবাসীকে সু- চিকিৎসা দিয়ে থাকেন। ডা: সি এইচ রবিন বলেন আমার স্ত্রী একজন গৃহিণী ও আমার দুটি সন্তান হয়েছে। আমাদের ৫ ভাইবোন সবাই চাকরি জিবি। আমরা ৫ ভাই বোন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ