1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ব্রাহ্মণবাড়িয়া মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ব্রাহ্মণবাড়িয়া মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘরের দেয়াল ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত দুই শিশু হলেন রাফিন (১২) ও মিশু (১০)। তারা ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান।

দেয়াল ধসের ঘটনায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাসহ (৩০) মেয়ে ইশু (১০) আহত হয়েছেন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মন্নাফ একজন কৃষিজীবী। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে প্রবল বর্ষণে তাদের ঘরটি ধসে পড়ে।

ওসি আরও বলেন, তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ