1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, ভয় দেখায় মির্জা ফখরুল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, ভয় দেখায় মির্জা ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৮ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সরকার পতন করা যাবে না।

মঙ্গলবার দুপুর ১টায় কেরানীগঞ্জের জিনজিরা বাসস্ট্যান্ড রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আমরা যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি, ৭১-এ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার সরকারকে থামানো যাবে না। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কেরানীগঞ্জের মাটি দুর্জয়ের ঘাটি। কেরানীগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ।

এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, মানুষ অধীর আগ্রহে আছে আগামী নির্বাচনে আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। আপনারা দেখেছেন বিএনপি ও জামায়াত আবারেও আগামী নির্বাচন বানচাল করার জন্য রাজপথে নেমেছেন। এ দেশের জনগণ চায় নির্বাচন, অথচ তারা নির্বাচন বন্ধ করতে চায়। কারণ তারা জানে নির্বাচন করে ক্ষমতায় আসার সুযোগ তাদের নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ