1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খাটের নিচ থেকে এক লাখ ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খাটের নিচ থেকে এক লাখ ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের লেজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক নারী মাদক কারবারি হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড লেজির পাড়ার হাফিজ উল্লাহর স্ত্রী রুজিনা আক্তার (৩০)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে লেজিরপাড়া এলাকার মৃত অলি আহমদের ঘরে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী মাদক কারবারি। ওই নারী আটক করা হলেও অন্য একজন পালিয়ে যায়। ওই নারীর দেওয়া তথ্য মতে খাটের নিচের সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী আরো জানান, সে এবং পলাতক মাদক কারবারি সম্পর্কে ভাই-বোন। তারা বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছে।

উদ্ধার ইয়াবাসহ ওই নারী ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ