1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরগুনায় সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ২ তদন্ত কমিটি, মাইক্রোবাস উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরগুনায় সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ২ তদন্ত কমিটি, মাইক্রোবাস উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৫৩ 0 বার সংবাদি দেখেছে

বরগুনার আমতলীতে সেতু ভেঙে নয়জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। গতকাল শনিবার রাতে এই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে আমতলীর চাওড়া নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই মাইক্রোবাস উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে মরিয়ম বিল্লাহ হুমায়রার সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে সোহাগের বিয়ে হয়। গত শুক্রবার ওই কনেকে বরের বাড়ি তুলে নেন।

গতকাল কনেপক্ষের লোকজন বরের বাড়িতে মাইক্রোবাস ও অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে হলদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নদীতে তলিয়ে যায়। অটোরিকশার সব যাত্রী সাঁতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যান। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন।

সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে সদস্যসচিব করা হয়েছে।

জেলা প্রশাসকের করা কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল রুহুল আমিন, এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক জাহাঙ্গির আলম।

সাত কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তিন সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী (এসি অফিস, বরিশাল) নুরুস সাম ও এলজিইডি বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে গতকাল গভীর রাতে আমতলী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘চেইন কপ্পা দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। ওই মাইক্রোবাসের মধ্যে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, ‘বরগুনা জেলা প্রশাসক ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন।’ বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, ‘তদন্তকাজ শুরু করেছি। আজ (রোববার) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা শেষে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হবে।’

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছি। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ