1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাচ্চু সিকদারের সমর্থনে কর্মি সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাচ্চু সিকদারের সমর্থনে কর্মি সভা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভায় আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সমর্থনে কর্মি সভায় জনসমুদ্রে পরিনত হয়েছে। ২ মে বৃহস্পতিবার বিকেল ৫ টায় প্রার্থীর বাড়ির আঙ্গিনায় কর্মি সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায় এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামীর সঞ্চালনায় বক্তৃতা করেন বর্তমান চেয়ারম্যান, আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খবির উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হালদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পরান সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগম,পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আমির হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক রায় চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন,পৌর যুবলীগের সভাপতি জামাল সিকদার, কাউন্সিলর আঃ হাকিম সিকদার, মজিবুর রহমান সরদার, মোঃ নাসির সিকদার, রানী বেগম,শামসুন্নাহার সুলতানা সীমা,আখি খানম,সাবেক কাউন্সিলর দিলিপ কুমার সিকদার, বাবুল সিকদার, বিএনখান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন,শিক্ষক বৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ কর্মি সভা উপলক্ষ্যে বিকেলে পৌরসভার বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ ভোটারগন সভাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক মন্জু খানের নের্তৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কর্মি সভায় নেতাকর্মীরা যোগদান করেন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলার সকল ভোটারদের কাছে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ