1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন এসএম জাকির

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার লক্ষে স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে উপজেলার পথে প্রান্তরে ছুটছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং একটি সুন্দর সমাজ উপজেলাবাসীকে উপহার দিতে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারন মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন, তিনি গুরুত্বের সাথে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। যার ফলে দিনি দিন দল মত নির্বিশেষে সাধারন মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠছেন।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সোমরাজী গ্রামের ওসমান বলেন, আমাদের গ্রামে কৃষদের একটি বড় সমস্যা ছিলো পানি সেচের সমস্যা, যার ফলে দীর্ঘদিন ধরে চাষাবাদে সমস্যা হচ্ছিলো। শনিবার এসএম জাকির হোসেন ভাই আমাদের গ্রামে এসে যখন কৃষকদের সমস্যার কথা শুনে তখন তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের পানির সেচের সমস্যা সমাধারন করে দেয়।

চরকাউয়া ইউনিয়নের দিনমজুর ইসমাইল বলেন, আমার মতো একজন মানুষকে জাকির ভাই নতুন ভ্যান উপহার দিয়েছেন, আমি এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। আল্লার তার মনের আশা কবুল করুক।

গনসংযোগকালে এসএম জাকির বলেন, আমি সাধারণ মানুষের জন্য প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। আমি সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়ন করতে চাই। আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নেই, সকলেই সমান।

তিনি আরও বলেন, আমি বড় বড় কথা বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী আমি কি করবো তা সদর উপজেলাবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে কাজের মাধ্যমে দেখবে ইনশাআল্লাহ।

এসএম জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাধারন সম্পাদক। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর। বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশং এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন তরুণ এই রাজনীতিবীদ। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন।

আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে এসএম জাকিরের মতো একজন মানুষকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করছেন সাধারন মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ