1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রধান শিক্ষিকার বদলির খবরে মিষ্টি বিতরণ করলেন অভিভাবকরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রধান শিক্ষিকার বদলির খবরে মিষ্টি বিতরণ করলেন অভিভাবকরা

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ- বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের আমানগঞ্জ এলাকায় অবস্থিত ৮৩ নং মাহমুদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে বিতর্কিত প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুনের স্টান্ড-রিলিজের খবরে ১৪ তারিখ রবিবার সকালে অভিভাবকগণ পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

বিদ্যালয়ে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের দায়ে মাহমুদা খাতুনের শাস্তিমূলক বদলির আদেশটি বরিশাল বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা নিলুফার ইয়াসমিন গত ০৪ জানুয়ারী ২০২৪ তারিখে স্বাক্ষর করেন এবং উক্ত আদেশে ১০ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে মাহমুদা খাতুনকে সকল দায়-দায়িত্ব হস্তান্তর করার কথা বলা হয় এবং ১১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে মাহমুদা খাতুন অবমুক্ত বলে গণ্য হবে।

এমন আনন্দের খবর শুনে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। একাধিক অভিভাবকগণ বলেন, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম, উশৃঙ্খল আচরণ সহ এমন কোনো অভিযোগ নেই যেটা মাহমুদা খাতুনের নেই। মাহমুদা খাতুনকে এইবার নিয়ে দ্বিতীয়বার বদলীর আদেশ জারি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষিকার বদলির বিষয়ে উক্ত স্কুলের সভাপতি বলেন,স্কুলে বিভিন্ন অনিয়ম ও সেচ্ছাচারিতার দায়ে তার নামে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়া হয়েছিল তারই প্রেক্ষিতে হয়তো তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ০৮ মে তারিখে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত তাঁর প্রথম প্রশাসনিক বদলির আদেশ জারি করা হয় যেখানে তাকে বরিশাল সদর উপজেলার নরকাঠি সঃ প্রাঃ বিদ্যালয়ে বদলী করা হয়। তখনও তাঁর বদলির খবরে অভিভাবকদের মধ্যে স্বস্তি এসেছিলো কিন্তু তিনি কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে সেই আদেশ ৫ দিনের মাথায় বাতিল করান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ