1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জমকালো আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জমকালো আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালে জমকালো আয়োজনের মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা হল রুমে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বীক্রম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল ইসলাম, বরিশাল র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ ফজলুল করীম, এ্যাডিশনাল এসপি (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ মেহেদী হাসান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আকতার ফারুক শাহীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, দৈনিক সত্য সংবাদের সম্পাদক মোঃ রাকিবুল হাসান ফয়সাল, ও বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর সকল সদস্য বৃন্দ, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শাহারিয়ার বাবু, সাধারন সম্পাদক মিথুন সাহা সহ অনেক অথিতিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান এবং দৈনিক সকালের বার্তার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক শেখ শামীম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ