1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীতে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পাশাপাশি দায়িত্ব পালন করছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদর রোড ও লাইন রোড এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম. শহীদুল ইসলাম মাখন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক জিনাতুন নাজিফা সোমা ও কার্যনির্বাহী সদস্য আব্দুর রব মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন, টিএসআই মো. জিয়াউর রহমান জিয়াসহ পুলিশের অন্যান্য সদস্য।

পূজামণ্ডপে যাতায়াতকারী দর্শনার্থী ও সাধারণ পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর বিভিন্ন সড়কে যানজট কমানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উৎসবকালীন সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন নিসচার স্বেচ্ছাসেবীরা।

নিসচা নেতাকর্মীরা জানান, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে তাঁরা তিন দিন স্বেচ্ছাসেবী হিসেবে সড়কে দায়িত্ব পালন করেন। এ বছরও রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা টানা তিন দিন চলবে। যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচল এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ