1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

খবর বিজ্ঞপ্তি: পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বরিশাল মুখপত্র’র বার্তা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এবং একই পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্বের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।

গত ২৯ সেপ্টেম্বর রাতে বরিশাল নগরীর দরগাবাড়ি এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণকালে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই দুই সাংবাদিককে ‘আওয়ামী লীগ’ ও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ব্যবহৃত বুম ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও জোরপূর্বক মুছে ফেলা হয়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার সভাপতি মো. মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুর অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, বরং ঘটনার তথ্য সংগ্রহ ও তা জনসম্মুখে তুলে ধরতে পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
অন্য এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এমআর প্রিন্স বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়ে থাকলে বিষয়টি আরও উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ এবং বরিশালে সাংবাদিকদের নির্বিঘ্নে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ