1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলায় আটিপাড়া রাস্তার মাথিয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এসএসসি পাস ৩ বন্ধু নিহত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় মহাসড়কে উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথায় নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরভী (ঢাকা মেট্রো ব- ১৪-৭২৮৯) পরিবহনটি বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে মোঃ সৌরভ, মোঃ রিপন হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ, ধামসর গ্রামের মোঃ সবুজের ছেলে মোঃ মোস্তাকিন ঘটনাস্থলে নিহত হয়। এলাকাবাসী সুত্রে জানাযায়, সুরভী পরিবহনের গাড়ীটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল, মটরসাইকেলটি জয়শ্রীর দিক থেকে ইচলাদীর দিকে যাচ্ছিল, আটিপাড়া রাস্তার মাথায় আসামাত্র মিখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে রাস্তার পাশে পরে কারও মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়, মোটরসাইকেলটি গাড়ীর ভিতরে ঢুকে যায় টেনে প্রায় ৫০০গজ দুরে নিয়ে যায়। স্থানীয়রা গাড়ীটি আটক করে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় । নিহত ৩ জন এবছর এসএসসি পাস করেছে এবং বন্ধু বলে জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ ফারুক হোসেন জানান খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে লাশ ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ