1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মাহাবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, উজিরপুর প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ গফফার আলী, প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল ইসলাম। কাউন্সিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বেতনবৈষম্য নিরসন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধান শিক্ষক মো. মোবারক মৃধা সভাপতি এবং শেখ খলিলুর রহমান সাধারণ সম্পাদক, মোঃ সোহেল মাহামুদ সাংগঠনিক সম্পাদক, মোঃ আসাদুল হক বাচ্চু সিনিয়র সহ-সভাপতি সহ ৬১টি সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম । নতুন নেতৃত্বকে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এবং এর পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আরো দিক নির্দেশনা মুলক আলোচনা করেন বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ