1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যপক ক্ষতি খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে পবিত্র কুরআন বিতরণ, রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসবিএমসি দাওয়াহ এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম।

এতে প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বাবলু এবং প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি, লন্ডন এর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কর্ণেল (অব:) মোস্তফা রাসেল আল রশিদ, ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুড এর পরিচালক মোহাম্মদ নুরুন্নবী। এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামী বৈশ্বিক আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী তার বক্তব্যে আল কুরআন একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ৩০ টি দেশে অন্তত ২৫টি ভাষায় রুপান্তরিত করে কোরআন পৌছে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের হাতে আমরা কুরআন পৌছাতে পেরেছি। তাছাড়া উপস্থিত সকলকে ইমানী দায়িত্ববোধ থেকে প্রতি মাসে অন্তত ১টি কুরআন আপনজকে উপহার দেওয়ার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ