1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মাহে রমজান কেবল উপবাসের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আর এই তাকওয়া অর্জনের মাধ্যমেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন ও ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা সম্ভব।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় হিজলা উপজেলা সদরের হিজলা বি.এল. পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পবিত্র রমজানে নিজেদের গড়ে তোলার শপথ নিতে হবে যাতে আমরা দুর্নীতি ও শোষণমুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারি। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কুরআনের আদর্শের কোনো বিকল্প নেই। রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাওলানা নেছার উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামায়াতের হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের হিজলা উপজেলা সভাপতি মুফতি আনিসুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ হিজলা উপজেলা সভাপতি শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, পেশাজীবী ফোরামের উপজেলা সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ ইব্রাহীম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ