1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ছাগলদি গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মিজানুর রহমান খান। তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বারা (সিটি কর্পোরেশন) টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে কাউন্সিলর (কমিশনার) পদে মনোনয়ন পেয়েছেন। এই এলাকাটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত এবং ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা।

তিনি ইতোমধ্যেই দেশে ও প্রবাসে মানবসেবা, সমাজকল্যাণ ও ন্যায়বিচারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব বাকেরগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরো সম্ভাবনাময় ভুমিকার প্রত্যাশা করছে দেশবাসী। তাছাড়া সাবেক এই ছাত্রনেতা সবসময়ই বরিশাল-৬ তথা বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত। তিনি শুধু লন্ডনেই নয়, ঢাকাস্থা বাকেরগঞ্জবাসীদের নিয়েও উন্নয়ন ভাবনা অনুষ্ঠান সহ নানা তৎপরতা দেখিয়েছেন। অদুর ভবিষ্যতে বাকেরগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে সরাকারী বেসরকারীভাবে ভুমিকা রাখার প্রয়াস রয়েছে তার। তার মত একজন সৎ যোগ্য ও দক্ষ মানুষ যদি বাকেরগঞ্জে হাল ধরেন তাহলে পাল্টে যেতে পারে দৃশ্যপট।
এদিকে লন্ডনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রাপ্তির খবর বাকেরগঞ্জে ছড়িয়ে পড়লে শুভানুধ্যায়ীদের মাঝে আশার আলো সঞ্চার হয়। তারা আশু সাফল্য কামনা করে দেশাবাসী কাছে দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ