1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১২ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: এবতেদায়ী পঞ্চম ও অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষার ফলাফলে ভোলার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই বাজিমাত। রেজাল্ট ও প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়, ২০২৫ সালের মাদরাসা বোর্ডের এবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার দুই জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও একজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। অন্যদিকে অষ্টম শ্রেণীর দুইজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তাঁরা হলেন ধারাবাহিক ভাবে মোঃ জুনায়েদ ও নাবিহা বিনতে হুসাইন পঞ্চম শ্রেণীর ট্যালেন্টপুল। মোঃ সামিউল পঞ্চম শ্রেণীর সাধারণ গ্রেড। অন্যদিকে মোঃ ইব্রাহীম সোহাগ ও তাসনিয়া তাসনিম অষ্টম শ্রেণী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানের প্রথম বছরেই এমন অসামান্য সফলতা অর্জনে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা খালিদ হোসাইন বলেন, প্রথম বছরেই এমন অসামান্য সফলতায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আগামীতে আরো বেশি সফলতার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ