1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই 

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৬২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মেয়র প্রার্থী হিসাবে মোঃ সহিদুল ইসলাম খানের বিকল্প নাই বলে ভাবছেন উজিরপুর পৌরসভার সচেতন মহল ও এলাকাবাসীর । মোঃ শহিদুল ইসলাম খান পরমানন্দসাহা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন। শিশুকাল থেকেই সদ্য আলাপি বিনয়ী পরোপকারি হয়ে গড়ে উঠেছেন। ছোট বেলা থেকে বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, সু- শিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশে চাকুরীরত ছিলেন। অবসরে এসে এলাকার মাটি মানুষের কথা চিন্তা করে বিএনপির রাজনীতি করেন । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতিত ও মামলা হামলার শিকার হয়েও পিছু হটেননি তিনি । অন্যায়ের সাথে আপোষ করাটা কখনো বুঝতেন না। বর্তমানেও তিনি উজিরপুর পৌর বিএনপির সভাপতি হিসেবে সৎ সাহসীকতার সাথে কাজ করে আসছেন। রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদি দল বিএনপির আদর্শকে বিশ্বাস ও ভাল বেসে জীবন সঙ্গী হিসাবে বেঁচে নিয়ে জীবনের দীর্ঘ সময় পারি দিয়ে দূর্বার গতিতে পথ চলছেন। রাজনীতি জীবনে শত প্রতিকুলতার মাঝেও এমনকি স্বৈর শাসকের চোখ রাঙ্গানিতে ভয় না করে ভয়কে জয় করেছেন তিনি। পৌর বিএনপির নেতা কর্মিদের সু-সংগঠিত করে দলকে শক্তিশালী করে রেখেছেন। বাকি জীবনের দিন গুলি তার আদর্শিক দল বিএনপিতেই কাটাবেন বলে এমনটাই মনে করছেন এলাকাবাসী। ইতি পুর্বে পৌরসভায় সৈরাচার আওয়ামীলীগের আমলে ২ বার বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে ছিলেন তিনি । নির্বাচনের পরে আওয়ামীলীগ দোসর দের হাতে হামলা মামলার স্বীকার হয়েছেন । তারপরও

শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে দিন কাটিয়েছেন শহিদুল ইসলাম খান । বাকি জীবন গুলোও তার অনুসারী হয়ে মানুষের সেবায় দিন কাটাতে চান তিনি। দেশ নায়ক তারেক জিয়ার চিন্তা চেতনা ও মুল্য বোধকে কাজে লাগিয়ে উজিরপুর পৌরসভায় রুপ সজ্জায় সজ্জিত করে মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করবেন বলে এমন ধারনা সচেতন মহলের। এ ছারাও পৌর এলাকার সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করে উজিরপুর পৌর এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে শহিদুল খানের বিকল্পে অন্য কিছু ভাবছেননা এলাকাবাসী । এই উন্নয়ন মুলক চিন্তা চেতনাকে সাধুবাদ জানিয়ে উজিরপুরের মানুষ পৌর মেয়র হিসাবে শহিদুল ইসলাম খানের বিকল্প অন্য কিছু ভাবতে পারছেননা তারা । শহিদুল ইসলাম খানকে দল থেকে প্রার্থী ঘোষনা দিলে বিপুল ভোটে জয়যুক্ত করে উজিরপুর পৌর এলাকার মানুষের কষ্ট লাঘব করে দৃষ্টান্ত রাখতে চান সচেতন মহল ও পৌরবাসী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ