1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যপক ক্ষতি খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনার দাবিতে বরিশালে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে বরিশাল টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি অনুমোদিত খুচরা সার বিক্রেতারা অংশ নেন। তারা বলেন, সম্প্রতি প্রণীত সার সংক্রান্ত নীতিমালার কারণে সারাদেশের খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং পৃথকভাবে খুচরা বিক্রেতাদের ব্যবস্থা থাকবে না।

বক্তারা আরও জানান, বিদ্যমান খুচরা সার বিক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে দায়-দেনা নিষ্পত্তি করতে হবে এবং এর মধ্যে পূর্বের নিয়মে সার ক্রয়-বিক্রয়ও করা যাবে না। এতে প্রায় ৪৪ হাজার সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈতৃক সূত্রে ও নিজস্ব বিনিয়োগে খুচরা সার ব্যবসার সঙ্গে যুক্ত। চাষের মৌসুমে কৃষকের হাতে নগদ অর্থ না থাকলেও তারা বাকিতে সার পৌঁছে দিয়ে দেশের কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নীতিমালা কার্যকর হলে দেশের প্রায় পাঁচ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, নীতিমালা প্রণয়নের আগে কোনো ধরনের আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও সংসার পরিচালনাই কঠিন হয়ে গেছে। যদি খুচরা সার বিক্রেতাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, তবে হাজার হাজার পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে বক্তারা দাবি জানান, সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের ব্যবসা চলমান রাখতে নীতিমালা পুনর্বিবেচনা ও সাময়িক স্থগিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ