1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ উজিরপুরের শিকারপুর ইউনিয়নের উঠান বৈঠকে জিয়া ও খালেদা বেগমের আদর্শে দেশ চালাতে পারে তারেক রহমান দোয়া চাইলেন -সরফুদ্দিন সান্টু দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দুুর করা হবে-সরফুদ্দিন সান্টু দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “বিএনপি ক্ষমতায় আসলে আমি উন্নয়ন মূলক কাজ নিরলসভাবে করে যাবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি নতুন একটি সমাজ গঠন করতে চাই, শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মারকাযুল কারিম সামেলা মাজেদ কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির হাজারো নেতাকর্মীরা পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল রব মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম সাহিন, বরিশাল জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, বরিশাল জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মামুন রেজা খান পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ও উজিরপুর-বানারীপাড়া বিএনপির মিডিয়া ম্যানেজার আ ফ ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ হাইউম খান উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন-আহবায়ক খোকন ডাকুয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। এদিকে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু সভাকক্ষ ছেড়ে মাঠে জনগণের কাছে গিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ