1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ?
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে জনসমর্থন বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। ৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলার কলসকাঠি ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে নিজের শক্তি জানান দেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন মাহমুদুন্নবী তালুকদার।
এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি নির্বাচিত হলে এখানকার প্রতিটি ভাঙাচোরা রাস্তা সংস্কার করে আধুনিক সড়ক গড়ে তুলবো। এছাড়া তরুণদের দীর্ঘদিনের সংকট বেকারত্ব দূর করতে আমরা বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”
একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা এমন এক সমাজ উপহার দিতে চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে সব কর্মকাণ্ড।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম—এখানে আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটি শান্তিময় বাকেরগঞ্জ গড়ে তুলবো।”
এদিন গণসংযোগকালে তার সাথে ছায়ার মতো ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাঈদ আহমেদ। এছাড়াও জামায়াতে ইসলামীর কার্যকরী পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক মোটরসাইকেল বহরে অংশ নেন। কলসকাঠি ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে প্রার্থীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদুন্নবী তালুকদারের এই সুশৃঙ্খল প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ