1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ?
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। একইসাথে এলাকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) উপজেলার মহেশপুর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট চেয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি কথা দিচ্ছি, মহান আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন, তবে এই সমাজ থেকে সকল প্রকার অনাচার, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।”
​বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা।”
​গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ সময় মহেশপুর বাজার এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ