মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ "বিএনপি ক্ষমতায় আসলে আমি উন্নয়ন মূলক কাজ নিরলসভাবে করে যাবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি নতুন একটি সমাজ গঠন করতে চাই, শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মারকাযুল কারিম সামেলা মাজেদ কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির হাজারো নেতাকর্মীরা পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল রব মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম সাহিন, বরিশাল জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, বরিশাল জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মামুন রেজা খান পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ও উজিরপুর-বানারীপাড়া বিএনপির মিডিয়া ম্যানেজার আ ফ ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ হাইউম খান উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন-আহবায়ক খোকন ডাকুয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। এদিকে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু সভাকক্ষ ছেড়ে মাঠে জনগণের কাছে গিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।