1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ 0 বার সংবাদি দেখেছে

সাইফুল ইসলাম:

বরিশাল-৬ ( বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে প্রতিটি মানুষের সার্বিক ভাগ্যের পরিবর্তন সহ নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে মানুষ একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেই ভোটের মাধ্যমে আবার যদি পুরনো সংস্কৃতি ফিরে আসে তাহলে জুলাই ২৪ আন্দোলনের সার্থকতা কোথায়।
২ ফেব্রুয়ারী সোমবার উপজেলার ভরপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন পথসভায় এসব কথা বলেন মাওঃ মাহমুদুন্নবী তালুকদার। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটা প্রার্থী জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সমাজ বিনির্মাণে কাজ করবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বাংলাদেশেই দাড়ি পাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে অন্যান্য আসনের মত বাকেরগঞ্জেও জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয়ী হবে। বাকেরগঞ্জের মানুষের কাছে সময় এসেছে,  সন্ত্রাস,  চাঁদাবাজ ও দখল বাজদের ভোটের মাধ্যমে রুখে দিয়ে ন্যায়ের পথের সমাজ বিনির্মাণের সহযোগিতা করা। যে সমাজে থাকবে না কোন অবিচার, সহিংসতা ও জুলুমবাজি।
জাতির কাছে ঘুরে ফিরে এদেশে অনেকবার নির্বাচন এসেছে কিন্তু প্রতিটি নির্বাচনে কূচক্রীমহলের মাধ্যমে জনগণের কন্ঠ চেপে ধরা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষের অধিকার।  এবার আপনাদের কাছে সুযোগ এসেছে সমাজের সঠিক প্রতিনিধি নির্ধারণ করার, একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার বিজয়ই এনে দিতে পারে আধুনিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের সহায়ক।
প্রচারণাকালে প্রার্থীর সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে নির্বাচনী স্লোগান দিতে এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়। তারা ভোটারদের কাছে জোটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ