1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আজ দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশালের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ টি ইভেন্টে ৪টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬৪২ জন প্রতিযোগী। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার আহবায়ক ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিযোগিতা ও তাদের চিত্রকর্ম প্রদর্শন পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল, বরিশাল’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সহকারী পরিচালক (কলেজ) ড. মোঃ শামীম আহসান, সহকারী পরিচালক মোঃ এবাদুল ইসলাম সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল, বরিশালের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। দিনব্যাপী আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৬৪২ জন প্রতিযোগীর মধ্য থেকে আগামী ১৯ জানুয়ারি ঢাকাতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৯ টি ইভেন্ট থেকে ১১৯ জন প্রতিযোগী মনোনীত করা হয় বলে জানান, মাধ্যমিকে উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল, বরিশালের পরিচালক মোঃ জাকির হোসেন। আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের তালিকায় ছিল ক্বেরাত, হা’মদ ও না’ত, বাংলা রচনা, কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তব্য, ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, দেশাত্মবোধক গান, লোকগীতি ও জারীগান, রবীন্দ্র সংগীত, নিত্য উচ্চাঙ্গ ও লোকনৃত্য, তাৎক্ষণিক অভিনয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ